কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে, আগামী বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ অর্থাৎ ২.৫ ট্রিলিয়ন রুপিরও বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে। পাকিস্তানে নতুন অর্থবছর শুরু হবে আগামী ১ জুলাই থেকে, তবে তার আগেই জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট।

খবরে বলা হয়, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন।

ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল ২,১২২ বিলিয়ন রুপি, যা আগের বছরের (২০২৩-২৪) ১,৮০৪ বিলিয়নের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। তবে আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে।

দেশটির বাজেটে ঋণ পরিশোধই সবচেয়ে বড় ব্যয় খাত, যেখানে ৯,৭০০ বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা বাজেট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানের ওপর দায় চাপিয়ে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করে।

এছাড়া পাকিস্তান সোমবার ১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করে। শনিবারও তারা ৪৫০ কিলোমিটার পাল্লার আরেকটি ‘আবদালি’ অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে। দুদেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরিক্ষায় উত্তেজনা আরও বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X