কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান যুদ্ধ: ২৪ ঘণ্টায় যা যা ঘটেছে

ভারতের নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র প্রদর্শন। পুরোনো ছবি
ভারতের নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র প্রদর্শন। পুরোনো ছবি

চলছে হামলা-পাল্টা হামলা। পরমাণু শক্তিধর দুই দেশ একে অপরকে ছাড় দিচ্ছে না বিন্দুমাত্র। ভারত-পাকিস্তানের এই সংঘাত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব। টানা প্রায় তিন দিনের সংঘাতে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধ বিমান। ড্রোন ধ্বংস হয়েছে কয়েক ডজন। এমন পরিস্থিতিতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশ।

গত ২৪ ঘণ্টায় বেশকিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অমৃতসর ও ফিরোজপুরে বিকট বিস্ফোরণের শব্দ, জম্মু, সাম্বা ও পাঠানকোটে দেখা গেছে ড্রোন।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ফলে পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফ্ফরাবাদেও ব্ল্যাক আউট করা হয়েছে। পাকিস্তান শাসিত এই অঞ্চলে এই মুহূর্তে কী চলছে তা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র।

এদিকে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। তবে চারটির বাইরেও বেশ কয়েকটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না বলে অনেকে দাবি করেছেন।

অন্যদিকে ভারত পাকিস্তানে হামলার জন্য যেসব ড্রোন ব্যবহার করেছে তার একটি ফিরতে পারেনি বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। তাদের দাবি, ইসরায়েলের তৈরি ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

দুই দেশের এমন সংঘাতের দ্রুত সমাধান চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X