কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যা: ‘অপারেশন সিঁদুরে’ অংশ নেওয়ায় দায়মুক্তি চান ভারতীয় কমান্ডো

অপারেশন সিঁদুরে কমান্ড সেন্টারে ভারতীয় কর্মকর্তারা এবং বিয়ের সাজে কনে। ছবি : সংগৃহীত
অপারেশন সিঁদুরে কমান্ড সেন্টারে ভারতীয় কর্মকর্তারা এবং বিয়ের সাজে কনে। ছবি : সংগৃহীত

ভারতীয় এক কমান্ডোর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুরে’ অংশ নেওয়ায় অভিযোগ থেকে দায়মুক্তি চেয়েছেন ওই কমান্ডো।

বুধবার (২৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। আসামির দাবি, তিনি ‘অপারেশন সিঁদুরে’ অংশ নিয়েছেন। এছাড়া তিনি ২০ বছর ধরে ব্ল্যাক ক্যাট কমান্ডো হিসেবে রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। এজন্য তিনি আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়েছেন।

বিচারপতি উজ্জ্বল ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই অপারেশনে অংশগ্রহণ তাকে বাড়িতে নৃশংসতা করার ছাড়পত্র দেয় না। মামলায় হাইকোর্ট তার দোষী সাব্যস্তকরণ এবং নিম্ন আদালতের সাজার রায় বহাল রেখেছে।

বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া কড়া মন্তব্য করে বলেন, আপনার এই দাবিই প্রমাণ করে আপনি কতটা শারীরিকভাবে সক্ষম, আর ঠিক সেই ক্ষমতাই আপনি আপনার স্ত্রীকে হত্যার জন্য ব্যবহার করেছেন। এটি কোনো হালকা অপরাধ নয়। এই ধরনের নৃশংস হত্যার ক্ষেত্রে আত্মসমর্পণ থেকে অব্যাহতির আবেদন গ্রহণযোগ্য নয়। অব্যাহতি তখনই দেওয়া হয় যখন সাজা ৬ মাস, ৩ মাস বা ১ বছরের হয়।

আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, যে দুই সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে তার মক্কেলকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তারা নিহতের আত্মীয়। বেঞ্চ আইনজীবীর এই যুক্তি আমলে না নিয়ে আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেন এবং তার আপিলের ওপর নোটিশ জারি করেন। তাকে আত্মসমর্পণের জন্য দুই সপ্তাহ সময় দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের জুলাই মাসে পাঞ্জাবের অমৃতসর আদালত স্ত্রী হত্যার মামলায় আসামীকে ১০ বছরের সাজা ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X