কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

আকাশপথে এই ধরনের নিষেধাজ্ঞা দুই দেশের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ছবি : সংগৃহীত
আকাশপথে এই ধরনের নিষেধাজ্ঞা দুই দেশের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ছবি : সংগৃহীত

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান।

রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ, রোববার (১৮ মে) দ্য নিউজ-এর বরাতে।

প্রসঙ্গত, ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে এক বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এরই প্রেক্ষিতে ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায়, ২৪ এপ্রিল থেকে পাকিস্তানও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয়, যা ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা একটি নোটিশ টু এয়ার মেন (নোটাম) জারি করবে।

দ্য নিউজকে এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, যে পরিস্থিতির কারণে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল, তাতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। তাই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে।

এদিকে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে ২৪ এপ্রিল ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিদিন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে প্রায় ২০০ থেকে ৩০০টি ভারতীয় বিমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দিকে যাতায়াত করে। এসব বিমানের রুট সাধারণত দিল্লি, মুম্বাই, অমৃতসর ও আহমেদাবাদ থেকে শুরু হয়। আকাশপথে এই ধরনের নিষেধাজ্ঞা দুই দেশের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X