শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে আলোচনায় বসার আহ্বান পাকিস্তানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতকে সংলাপ শুরু করার আহ্বান জানায় পাকিস্তান। ছবি : সংগৃহীত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতকে সংলাপ শুরু করার আহ্বান জানায় পাকিস্তান। ছবি : সংগৃহীত

ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে কাশ্মীরসহ সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

শনিবার (২৪ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক সভায় ভারতের বক্তব্যের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার কাউন্সিলর সায়মা সেলিম। খবর জিও নিউজ।

তিনি বলেন, ভারত বিভ্রান্তিকর তথ্য, অস্বীকার ও সত্য বিকৃতির আশ্রয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

সায়মা সেলিম বলেন, কোনো বিভ্রান্তিই সত্যকে ঢেকে রাখতে পারবে না। ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে লিপ্ত হয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর হামলার পর মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে একতরফা অভিযোগ তুলে সিন্ধু জল চুক্তি স্থগিতের পথে হাঁটে- এমন অভিযোগ তুলে সায়মা বলেন, ভারত এমনকি সেই নদীগুলোর প্রবাহ বন্ধ করতে চাইছে, যেগুলো পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা।

তিনি বলেন, জল কোনো রাষ্ট্রীয় অস্ত্র নয়। ভারত যদি এই ঘটনায় নির্দোষ হতো, তবে একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে সম্মত হতো। কিন্তু তারা তা করেনি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে একটি পর্যটন এলাকায় হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। ভারত এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে, যদিও কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসলামাবাদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।

কাউন্সিলকে সায়মা জানান, ৬ থেকে ১০ মে পর্যন্ত ভারত বিনা উসকানিতে পাকিস্তানের অভ্যন্তরে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এতে ৭ নারী ও ১৫ শিশুসহ অন্তত ৪০ জন প্রাণ হারান এবং আরও ১২১ জন আহত হন, যাদের মধ্যে ১০ নারী ও ২৭ শিশু রয়েছে।

সায়মা সেলিম বলেন, ভারত যদি সত্যিই শান্তিপূর্ণ সহাবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাস করে, তবে তার উচিত রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করা, কাশ্মীরি জনগণের ওপর নিপীড়ন থেকে বিরত থাকা এবং জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলা।

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একমাত্র পথ হলো অর্থবহ সংলাপে ফিরে আসা।

পাকিস্তানের এই আহ্বান একদিকে ভারতের সাম্প্রতিক নীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে আবার আঞ্চলিক উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও উত্থাপন করছে। তবে ভারত এই আহ্বানে কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X