কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

বুধবার ‘গুরুত্বপূর্ণ দিন’, জামিন পাবেন ইমরান খান?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, শিগগিরই জেল থেকে মুক্তি পাবেন। এদিকে বুধবার (১১ জুন) তার জামিন শুনানি রয়েছে। ফলে ইমরান খান জামিন পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই চেয়ারম্যান গওহর আলি খান জানান, আগামী বুধবার (১১ জুন) দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, খুব শিগগিরই জেল থেকে ইমরান খান ছাড়া পেতে চলেছেন। তার এ মন্তব্যের পর মূলত ইমরান খানের জামিন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খানকে ছাড়াই ৪টি ঈদ কেটে গেল। তবে তিনি খুব দ্রুতই ছাড়া পাবেন। ১১ তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

এদিকে পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। রোববার পিটিআই চেয়ারম্যানও বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনের কথা বলেন।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে রয়েছে। আল কাদির ট্রাস্ট অর্থ আত্মসাতের মামলা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। তবে আদালত এ মামলার শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করেছে। এ দিন মামলার বিষয়ে কোনো ফয়সালা আসতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X