কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টেলিভিশন টক শোতে দুই নেতার মারামারি

আবারও পাকিস্তানে টেলিভিশন টক শোতে দুই নেতার মারামারি। ছবি : সংগৃহীত
আবারও পাকিস্তানে টেলিভিশন টক শোতে দুই নেতার মারামারি। ছবি : সংগৃহীত

টেলিভিশনে রাজনৈতিক টক শোর লাইভ চলছিল। আর সে সময় দুই দলের দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে দুই নেতা মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, জিও টিভিতে সম্প্রচারিত টক শোতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) দলীয় সিনেটর আফনান উল্লাহ খানের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এক টুইট বার্তায় পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) দলীয় সিনেটর আফনান লেখেন, মারওয়াত প্রথমে আমাকে আক্রমণ করেছেন। আমি সহিংসতায় বিশ্বাস করি না। তবে এটাও ঠিক যে, আমি নওয়াজ শরিফের সেনা। মারওয়াতকে আমি যে মার দিয়েছি, তা সব পিটিআই নেতাকর্মীর জন্য বিশেষ একটি শিক্ষা। তারা কারও কাছে মুখ দেখাতে পারবে না। তাদের রাস্তায় বের হতে হলে রোদচশমা পরে বেরোতে হবে।

এদিকে, এক টুইট বার্তায় আফজাল খান মারওয়াত বলেন, অপ্রীতিকর এই ঘটনাকে পুঁজি করে টক শোর উপস্থাপক ভুয়া তথ্য ছড়াচ্ছেন। তিনি দাবি করেন, তিনি গুজব ছড়াচ্ছেন আমার প্রতিপক্ষ নাকি অতিমানব। তিনি বাস্তবতাটা তুলে ধরছেন না। প্রকৃত সত্য হচ্ছে, আফনান উল্লাহ স্টুডিও থেকে দৌঁড়ে পালিয়ে গেছেন এবং পাশের একটি কক্ষে তিনি আশ্রয় নেন। আমি পরে তার অনুষ্ঠান দেখার পর বিষয়টি জানতে পারি।

পাকিস্তানে টক শোতে এমন হাতাহাতি-মারামারির ঘটনা এটাই প্রথম নয়; আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল। ২০২১ সালে এক টেলিভিশন টক শোতে সাবেক পিপিপি পার্লামেন্ট সদস্য আবদুল কাদির ও তৎকালীন পিটিআই নেতা ফেরদাউস আশিক আয়ানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। আয়ান পরে ইশতিহকাম-পাকিস্তান পার্টিতে (আইপিপি) যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X