কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ে মুখ খুললেন মালালা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ছবি : সংগৃহীত
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের পঞ্চম দিন চলছে আজ। এ পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। সংঘর্ষ শুরুর পর থেকেই একের পর এক দেশ থেকে এসেছে পক্ষে বিপক্ষে বিবৃতি। এবার সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

মঙ্গলবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

মালালা বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রত্যাশী সব মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়।

নোবেল বিজয়ী মালালা বলেন, আমি গত কয়েক দিন ধরে ঘটে যাওয়া সংঘাতে ফিলিস্তিনি এবং ইসরাইলি শিশুদের কথা মনে করি। যে কোনো সংঘাতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ ও শিশুরা।

তিনি আরও বলেন, যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না। যারা ইসরাইলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন যারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।

ইউসুফজাই ২০১২ সালে তালেবান বাহিনীর একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি ছাত্রী থাকাকালীন তার অভিজ্ঞতার কঠিন সময়ের কথা শেয়ার করেন। তিনি বলেন, আমি তখন মাত্র ১১ বছর বয়সী, যখন আমি সহিংসতা এবং সন্ত্রাস দেখেছিলাম। আমরা মর্টার শেলের শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলাম। আমাদের স্কুল এবং মসজিদগুলো বোমায় ধ্বংস হতে দেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X