কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দিনে সাড়ে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি

পাকিস্তানে শীত বা গ্রীষ্ম, মৌসুম যাই হোক না কেন সব সময়ই লোডশেডিং হচ্ছে।
পাকিস্তানে শীত বা গ্রীষ্ম, মৌসুম যাই হোক না কেন সব সময়ই লোডশেডিং হচ্ছে।

তীব্র গরমে নাকাল পাকিস্তান। দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশে বিদ্যুতের চাহিদাও বাড়তি। তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না দেশটির সরকার।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বর্তমানে প্রতিদিন সাড়ে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে উৎপাদন হচ্ছে মাত্র ২০ হাজার মেগাওয়াটের মতো। এর মানে হলো দিনে সাড়ে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। শীত বা গ্রীষ্ম, মৌসুম যাই হোক না কেন সব সময়ই লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ।

দ্য নিউজ জানায়, কোনো না কোনোভাবে লোডশেডিং হচ্ছেই। লোড ব্যবস্থাপনা পরিকল্পনা, কারিগরি ত্রুটি কিংবা ভোল্টেজের ওঠানামার নাম করে লোডশেডিং হচ্ছে। আর এর নেতিবাচক ফল ভোগ করছে জনগণ। এত কিছুর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে রাত্রিকালীন লোডশেডিং, যা মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

পাকিস্তানে বর্তমানে প্রতিদিন শহরাঞ্চলে তিন থেকে ছয় ঘণ্টার মতো লোডশেডিং হচ্ছে। আগে এর পরিমাণ ছিল দিনে এক থেকে দুই ঘণ্টা।

তবে দেশে এমন পরিস্থিতি চললেও ভিন্ন কথা বলছেন বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগির। তিনি বলেন, ‘জাতীয় গ্রিডের মাত্র ৩ শতাংশ কেন্দ্রে দিনে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ স্থগিত ছিল। আর ৯২ শতাংশ কেন্দ্রে দিনে তিন ঘণ্টার কম লোডশেডিং হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X