কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর আলোচনায় পাকিস্তানের দুই রাজনৈতিক দল

এমকিউএম নেতাদের স্বাগত জানাচ্ছেন পিএমএল-এন নেতারা। ছবি : সংগৃহীত
এমকিউএম নেতাদের স্বাগত জানাচ্ছেন পিএমএল-এন নেতারা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণের পর চলছে নাটকীয়তা। ক্ষণে ক্ষণে নতুন করে বদলে যাচ্ছে প্রেক্ষাপট। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে চলছে দেন-দরবার। এমন পরিস্থিতিতে আলোচনায় বসেছে পাকিস্তানের দুই রাজনৈতিক দল। খবর জিও নিউজের।

প্রতিবেদেনে বলা হয়েছে, পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) আলোচনায় বসেছে। লাহোরে নওয়াজ শরিফের বাসভবন জাতি উমরায় এমকিউএমের প্রধান ড. খালিদ মকবুল সিদ্দিকির নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জিও নিউজ জানিয়েছে, বৈঠকে পিএমএল-এনের পক্ষে শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে জোট নিয়ে তোড়জোড়ের মধ্যে পাকিস্তানের অন্যতম দল পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো বলেন, তার দল একা সরকার গঠন করতে পারবে না। তবে তার দলকে ছাড়া আবার কেউ কেন্দ্র বা প্রাদেশিক সরকার গঠনও করতে পারবে না।

বিলাওয়াল ভুট্টো বলেন, জোট নিয়ে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), পিটিআই বা অন্যকোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করার মতো অবস্থানে নেই। সব ফল আমাদের সামনে আসলে আমরা অন্যদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করব।

বিলাওয়াল আরও জানান, পিটিআই সমর্থিত কোনো প্রার্থীরও তার বা দলের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেনি।

এর আগে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিলাওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএল-এনের নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১০

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১১

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১২

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৩

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৪

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৬

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৭

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৮

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৯

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

২০
X