কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার গঠনে বিলাওয়ালের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটিতে সরকার গঠনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল জারদারি ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে আলোচনায় রাজি হয়েছে। এর আগে পিপলস পার্টির সঙ্গে জোট সরকারের আলোচনা নাকচ করে দিলেও এবার ইমরান খান সেই সুরে পরিবর্তন এনেছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি ইমরান খান সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনা করতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। সরকার গঠন নিয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য কমিটিও গঠন করা হবে।

পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের ৯২টি আসনে জয় পেয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ ৭৯টি ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৩টি আসনে জয় পেয়েছে। তবে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ব্যাপক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, জমিয়ত উলেমা-ই-ইসলাম, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামি এবং অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও জোট সরকার গঠনের বিষয়ে আলোচনার পরিকল্পনা করেছে পিটিআই। এসব রাজনৈতিক দল দেশটিতে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এদিকে সরকার গঠনের জন্য পিপলস পার্টির সঙ্গে যোগাযোগের তথ্য অস্বীকার করেছে ইমরান খানের দল পিটিআই। দলটির নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলোচনার বিরুদ্ধে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘পিপিপির সঙ্গে পিটিআইয়ের সরকার গঠনের খবর বিভ্রান্তিকর। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, বিরোধী দলে বসবেন, তবুও পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X