কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হঠাৎ তুষার ও ভারী বৃষ্টিপাতে নিহত ৩৫

পাকিস্তানে অসময়ে তুষারপাত দেখে বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত
পাকিস্তানে অসময়ে তুষারপাত দেখে বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে কমপক্ষে ৩৫ জন মারা গেছেন। এ ছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। তাদের অনেকেই ভূমিধসের ফলে বাড়িঘর চাপা পড়ে মারা গেছে।

দক্ষিণ এশিয়ার এই দেশে মার্চ মাসে সাধারণত হালকা আবহাওয়া থাকে। এবার হয়েছে ঠিক তার উল্টো। অসময়ে তুষারপাত দেখে বেশ অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলি শাহ।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বলেছেন, তিনি নিজের জীবনে আগে একবার মাত্র এই ধরনের তুষারপাত দেখেছেন। তিনি বিবিসিকে বলেন, যতদূর মনে পড়ে প্রায় ২৫ বা ৩০ বছর আগে কয়েক মিনিটের হালকা তুষারপাত হয়েছিল।

অন্যদিকে ভারী বর্ষণে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আরও ৫০০ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের। অনেক জেলায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ নেই।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসহায়তা সরবরাহ করেছে। আহত ও যারা মারা গেছে তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সাপ্তাহিক পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহের বাকি দিন দেশের বেশিরভাগ অঞ্চলে প্রধানত ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে বেলুচিস্তান ও কাশ্মীরের কিছু অংশে তুষারপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X