কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের ঘোষণা পিটিআইয়ের, মিলছে অনুমতিও

রাজপথে পিটিআইয়ের কর্মীরা। ছবি : সংগৃহীত
রাজপথে পিটিআইয়ের কর্মীরা। ছবি : সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে কারাগারে রেখেও তার জনপ্রিয়তাকে দমাতে পারছে না সরকার। এ জন্য তার দল পিটিআইকেও সভা সমাবেশের অনুমতি দিচ্ছে না পাকিস্তান প্রশাসন। কেবল তাকেই নয়, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকেও ভয় পাচ্ছে সরকার। এ জন্য নেতাকর্মীদেরও করা হচ্ছে হয়রানি।

এমন পরিস্থিতিরি মধ্যে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআই। তারা আগমী ৮ জুন ফাতিমা জিন্নাহ পার্কে (এফ-৯ পার্ক) সমাবেশের ডাক দিয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতিও মিলেছে। তবে সেখানে জুড়ে দেওয়া হয়েছে একগাদা শর্ত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটিআইয়ের পক্ষ থেকে ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আগামী ৮ জুন এ সমাবেশ করার কথা রয়েছে। তবে তাদের এফ-৯ পার্কের বিপরীতে রাওয়াত এলাকায় সমাবেশ করতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের সমাবেশের বিষয়ে এসএসপি, গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তাদের ইসলামাবাদে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। এর পরিবর্তে তাদের রাওয়াতে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। ৩৯ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি।

এর আগে লাহোর হাইকোর্টে সমাবেশের অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেন পিটিআই চেয়ারম্যান। এতে বলা হয়, পিটিআই একটি রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও সভা সমাবেশের ঘোষণা দিলে পুলিশ তাদের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করে। এমনকি পিটিআইয়ের কেন্দ্রীয় সচিবালয়ও সরকার বেআইনিভাবে সিল করে দিয়েছে।

আবেদনে বলা হয়েছে, পিটিআইকে প্রদেশজুড়ে সমাবেশের অনুমতি দেওয়া উচিত। এ ছাড়া এতে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়েছে। পিটিশনে পাঞ্জারের স্বরাষ্ট্র বিভাগ, পুলিশের মহাপরিদর্শক এবং অন্যান্য সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X