কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

হন্ডুরাসে সহিংসতায় নিহত ২৪, দুই শহরে কারফিউ জারি

হন্ডুরাসের চোলোমা শহরে শনিবার হত্যাকাণ্ডের পর পুলিশ মোতায়েন করা হয়। ছবি : সংগৃহীত
হন্ডুরাসের চোলোমা শহরে শনিবার হত্যাকাণ্ডের পর পুলিশ মোতায়েন করা হয়। ছবি : সংগৃহীত

হন্ডুরাসের দুটি শহরে সহিংসতায় ২৪ জন নিহতের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে। গত শনিবার চোলোমা ও সান পেড্রো সুলে শহরে হত্যাকাণ্ড ঘটার পর গতকাল রোববার এই দুই শহরে কারফিউ জারি করেন দেশটির প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে উত্তরাঞ্চলের চোলোমার শহরের একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এ ঘটনায় ১৩ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও একজন।

অন্যদিকে, ওইদিন সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলের ভ্যালে দে সুলা অঞ্চলে সহিংসতার ঘটনায় আরও ১১ জন নিহত হন।

এসব ঘটনায় চোলোমাতে আগামী ১৫ দিন রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। এ ছাড়া সান পেড্রো সুলেতে ৪ জুলাই থেকে কারফিউ কার্যকর হবে।

এরই মধ্যে একাধিক অভিযান, ধরপাকড় এবং তল্লাশি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জিওমারা কাস্ত্রো।

এর আগে গত মঙ্গলবার হন্ডুরাসের একটি নারী কারাগারে সহিংসতার ঘটনায় অন্তত ৪১ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। দেশটির রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমে প্রায় ২০ কিলোমিটার দূরের ওই কারাগারে এ সহিংসতা ঘটে।

জানা গেছে, হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো গত বছর দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X