কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধের মধ্যে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ফ্লাইট বাতিল নিয়ে সংস্থাটি জানায়, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এ ঘোষণা তাদের সেবাগ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এ বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকিটের অর্থ ফেরত চাচ্ছিলেন।

এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেলআবিবে সব ফ্লাইট স্থগিত করছে, যা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

জানা যায়, চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরাইলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X