কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৪:০৫ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিমানের এক টিকিট কিনে ভ্রমণ করলেন ১০ হাজার বার!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকান এয়ারলাইন্স ১৯৮১ সালে বেশ অর্থ সংকটে পড়ে। সুদহার বেশি হওয়ায় ব্যাংক থেকে লোনও নিতে পারছিল না কোম্পানিটি। এমন অবস্থায় অর্থের জোগান দিতে প্রথম শ্রেণির লাইফটাইম টিকিট বিক্রির উদ্যোগ নেয়।

এ এয়ার পাস নামে ওই টিকিটের মূল্য ধরা হয় আড়াই লাখ ডলার। আর সঙ্গে একজন সঙ্গী নেওয়া যাবে—এমন টিকিটের দাম আরও দেড় লাখ ডলার বাড়িয়ে ধরা হয় ৪ লাখ ডলার।

এয়ারলাইন্স কোম্পানির ধারণা ছিল, এ ধরনের টিকিটের ক্রেতারা হয়তো স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি ভ্রমণ করতে পারেন। কিন্তু তারা যে স্টিফেন রথস্টেইনের মতো সুপার ট্রাভেলারের দেখা পাবে, তা ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি। যুক্তরাষ্ট্রের এই বাসিন্দা ১৯৮৭ সালে আড়াই লাখ ডলারে লাইফটাইম টিকিট কেনেন।

এরপর ২০০৮ সাল পর্যন্ত এই টিকিট ব্যবহার করে তিনি ১০ হাজার বার ভ্রমণ করেছেন, যাতে আমেরিকান এয়ারলাইনসের খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার।

স্টিফেন এই টিকিট ব্যবহার করে ইচ্ছেমতো ঘুরতেন। তিনি অনেক সময় সকালের নাশতা করতে প্যারিস, দুপুরের খাবার খেতে লন্ডন বা রাতের খাবারের জন্য নিউইয়র্ক যেতেন। পরে এয়ারলাইন্স কোম্পানি বাধ্য হয়ে ২০০৮ সালে স্টিফেনের ওই টিকিট স্থগিত করে।

সূত্র: ইউনিল্যাড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X