কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়িচাপা, হাসপাতালে ২৭

লিভারপুলে দুর্ঘটনার পর পুলিশের অভিযান। ছবি : সংগৃগহীত
লিভারপুলে দুর্ঘটনার পর পুলিশের অভিযান। ছবি : সংগৃগহীত

লিভারপুল শহরের কেন্দ্রে সালাহ-অ্যালিসনদের প্রিমিয়ার লিগ জয় উদ্‌যাপনের সময় একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। এ ঘটনায় আহত হয়ে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উৎসব প্যারেডের সময় একটি গাড়ি ভক্তদের ভিড়ে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত হয়ে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজন ৫৩ বছর বয়সী ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি গাড়িটির চালক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, হাসপাতালে নেওয়া ২৭ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর। এ ছাড়া গাড়ির নিচে আটকেপড়া চারজনকে দমকল বাহিনী উদ্ধার করে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাড়িটি দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় অনেকে ছিটকে পড়েন। গাড়িটি থামার পর ক্ষুব্ধ ভক্তরা এটির জানালা ভাঙতে শুরু করেন। এ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের জানান, আমরা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি এবং এই ঘটনার সঙ্গে অন্য কাউকে খুঁজছি না। এটিকে সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

স্প্রিং ব্যাংক হলিডের কারণে বেশিরভাগ মানুষ ছুটিতে থাকায় লাখো ভক্ত শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। তারা লিভারপুল দল এবং তাদের কর্মীদের প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে ওপেন-টপ বাসে শোভাযাত্রা দেখতে এসেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, লিভারপুল দলের বাসটি পার হওয়ার প্রায় ১০ মিনিট পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন সামাজিক মাধ্যমে বলেন, এই ঘটনা ‘একটি আনন্দময় দিনে গাঢ় ছায়া ফেলেছে।’

লিভারপুল এফসি তাদের এক্স পোস্টে বলেছে, তারা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে। ক্লাবটি বলেছে, এই গুরুতর ঘটনায় আহত বা ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের সমবেদনা ও প্রার্থনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এক পোস্টে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X