কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাইনাস তাপমাত্রায় তোয়ালে মোড়ানো অবস্থায় নবজাতক উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি শপিং ব্যাগের ভেতরে তোয়ালে মোড়ানো অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিউহ্যাম এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রায় (মাইনাস তাপমাত্রা) শিশুটিকে উদ্ধার করেন এক পথচারী। এরপর স্বাস্থ্যকর্মীরা আসার আগপর্যন্ত প্রচণ্ড ঠান্ডায় শিশুটিকে বাঁচিয়ে রাখেন তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিউহ্যামের হাই স্ট্রিট সাউথের সংযোগস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, শিশুটি অক্ষত ও নিরাপদ আছে। সে হাসপাতালে এবং ভালো আছে।

সুপার সাইমন ক্রিক নামে এক কর্মকর্তা বলেছেন, ওই পথচারী শিশুটিকে গরম রেখেছেন। তার এমন প্রচেষ্টা শিশুর জীবন বাঁচাতে অবদান রেখেছে।

তিনি বলেন, আমাদের চিন্তা এখন শিশুর মাকে নিয়ে। আমরা তার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ তিনি একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছেন। এ ছাড়া শিশুর জন্মদানের পর তার জরুরি চিকিৎসার প্রয়োজন হবে। প্রশিক্ষিত চিকিৎসক ও বিশেষজ্ঞ কর্মকর্তারা তাকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা তাকে ফোনে কিংবা পাশের হাসপাতাল বা থানায় যেতে অনুরোধ করছি।

গতকালের শিশুটিকে নিয়ে গত চার বছরের মধ্যে নিউহ্যাম এলাকায় এ রকম তিনটি শিশুকে উদ্ধার করা হলো। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে একটি পার্ক থেকে একটি শিশু মেয়ে এবং ২০২০ সালের জানুয়ারি মাসে সড়ক থেকে একটি ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X