কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে।

শুক্রবার (২৬ জুলাই) দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের প্রতি সবসময় ইতিবাচক ছিলাম।

তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কিছুই করেনি। এটি দুঃখজনক হলেও সত্যি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরও হয়ে এসেছিলাম। যা অসাধারণ একটি কাজ ছিল। আমরা করা ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা কাজ ছিল এটি। তবে বাইডেন প্রশাসন এ ইস্যুতে কিছুই করেনি।

ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারলে সেটি সবার জন্য ভালো হতো। এমনকি ইরানের জন্যও হতো। হয়তো। এটিই মধ্যপ্রাচ্যকে রক্ষা করত। এ সময় তিনি কমলা হ্যারিসকে বাইডেনের চেয়েও খারাপ বলে সমালোচনা করেন।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ট্রাম্প বলেন, আমরা যদি জিতি তাহলে বিষয়টি খুবই সহজ হবে। কিন্তু আমরা যদি না জিতি তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন। এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X