কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি জেন-জিকে সত্যি ভালোবাসি, বললেন কমলা হ্যারিস

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিস আবারও তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টায় বক্তব্য দিয়েছেন। এবার তার কথায় ছিল ভালোবাসার ডাক। উইসকনসিনে এক সভায় কমলা জেন-জিদের উদ্দেশ্য করে কথা বলেন।

শনিবার (২ অক্টোবর) বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে জেন-জির অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। কমলা হ্যারিস তাদের কাছে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি বলেছেন, ‘আমি জেনারেশন জেডকে ভালোবাসি। সত্যিই আমি তাদের ভালোবাসি।’

তিনি যোগ করেন, তরুণরা বন্দুক সহিংসতা এবং জলবায়ু সংকটের বিষয়ে পরিবর্তন চায়। এ জন্য তারা অধৈর্য হয়ে উঠেছে। তরুণদের এ দাবি পূরণে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান কমলা।

বক্তব্যের শেষে কমলা হ্যারিস তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভোটারদের দরজায় কড়া নাড়ে, তাদের বন্ধুদের টেক্সট করে এবং তাদের পরিবারকে বাইরে যেতে এবং ভোট দিতে বলে।

কমলার ভাষায়, আপনার ভোট আপনার ভয়েস এবং আপনার ভয়েস আপনার শক্তি।

এ সভায় হ্যারিসের বক্তব্য প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল, যা মিশিগানের ওয়ারেনে ট্রাম্পের সমাবেশের চেয়ে অনেক কম।

কমলা আজ রাতে আবারও মিলওয়াকির জনসভার মঞ্চে উপস্থিত হবেন। সেখানে র‌্যাপার কার্ডি বি-এর সাথে বক্তৃতা করবেন তিনি। ট্রাম্পও ঘরে বসে থাকবেন না। একই সময় মিলওয়াকিতে পৃথক স্থানে তার সমাবেশ করার কথা রয়েছে।

এদিকে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক তিনি সৃষ্টি করেছেন, তা না থামতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রচার শিবির। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কমলা হ্যারিস। এ সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন মার্কিন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ। তিনি এ নির্বাচনে দেশের নারী ভোটারদের কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১০

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১১

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১২

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৩

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৪

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৫

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৬

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৮

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৯

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

২০
X