কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ মিশিগান ও পেনসিলভানিয়া

মার্কিন নির্বাচনের ভোটকেন্দ্র। ছবি : সংগৃহীত
মার্কিন নির্বাচনের ভোটকেন্দ্র। ছবি : সংগৃহীত

আজ শুরু হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ব্যাপক প্রভাব রাখে ৭টি সুইং স্টেট। গেম চেঞ্জারও বলা হয় এ রাজ্যগুলোকে। ফলে এমন পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে দুই অঙ্গরাজ্য মিশিগান ও পেনসিলভানিয়া। এর পেছনে বেশকিছু কারণও রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ দুটি রাজ্য কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাটেল গ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে পরিচিত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশিগান ও পেনসিলভানিয়া। কেননা সাতটি সুইং স্টেটের মধ্যে এ দুটি রাজ্যই মূলত নির্ধারণ করতে কে হবেন আগামীর মার্কিন প্রেসিডেন্ট।

পেনসিলভানিয়ায় মূলত সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। ২০২০ সালে বাইডেনও এ রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন। ফলে নির্বাচনে এটিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ রয়েছে। এরমধ্যে এ রাজ্যটিতে রয়েছে ১৯টি ইলেকটোরাল কলেজ। এছাড়া রাজ্যটিতে ১৩ মিলিয়ন লোকের বসবাস রয়েছে। ২০২০ সালে বাইডেন এ রাজ্য থেকে ৮২ হাজার ভোটে জয় পেয়েছিলেন।

এরপর গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মিশিগান অঙ্গরাজ্য। এ অঙ্গরাজ্যটিতে ১৫টি ইলেকটোরাল কলেজ রয়েছে। গত কয়েক বছর ধরে মিশিগানকে ‘নীল প্রাচীর’ রাজ্য বলা হতো। এ রাজ্যতি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের জন্য ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

যদিও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্প এ প্রথাকে ভেঙেছিলেন। পরে ২০২০ সালের নির্বাচনে আবারও বিষয়টিকে প্রতিষ্ঠিত করেন বাইডেন।

এ অঙ্গরাজ্যটিতে মোট ১৫টি ইলেকটোরাল কলেজ রয়েছে। এ ছাড়া রাজ্যটিতে মোট ১০ মিলিয়ন লোকের বসবাস রয়েছে। ২০২০ সালে প্রেসিডেন্ট বাইডেন এক লাখ ৫০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের জন্য শুধুই একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়; বরং এটি একটি অগ্নিপরীক্ষা, যেখানে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। জয়ী হলে ডোনাল্ড ট্রাম্প প্রথম অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে হোয়াইট হাউসে ফিরে এসে ইতিহাস রচনা করবেন। আর পরাজয় তাকে এনে দিতে পারে কারাগারের কড়া শিকল।

যদি ট্রাম্প নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে এটি হবে এক অভূতপূর্ব ঘটনা এক অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হোয়াইট হাউসের কর্তা হয়ে ফিরবেন। তবে পরাজয় হলে তার জন্য অপেক্ষা করছে আইনি ঝড়, যা তাকে কারাগারে নিয়ে যেতে পারে।

এর আগে ২০১৬-২০২০ সালের তার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় দুবার অভিশংসনের সম্মুখীন হন তিনি। প্রথমবার ইউক্রেনের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের অভিযোগে, দ্বিতীয়বার ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় উসকানির দায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X