কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ট্রাম্পের দল

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করছে।

ফক্স নিউজ ও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সর্বশেষ খবরে বলা হয়, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ৫১টি আসন রিপাবলিকান পার্টির দখলে যাচ্ছে। যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। এ ছাড়া দলটি আরও কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে। সেসব রাজ্যে এখনও ভোট গণনা চলছে। অপরদিকে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির হাতে থাকছে ৪২টি আসন। ডেমোক্রেটিকদের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে নেব্রাস্কার দিকে সবার চোখ। রাজ্যটির ভোট গণনা চলছে। কিন্তু এর আগেই ফক্স নিউজ অনুমান করে জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী ডেব ফিশার স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ড্যান ওসবর্নকে পরাজিত করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা বেড়ে ৯০ শতাংশে পৌঁছেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে ১০ শতাংশে নেমেছে।

সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমস এ পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।

এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩২। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৬টি ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

১০

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১১

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১২

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৩

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৪

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৬

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৭

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৮

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৯

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

২০
X