কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা গ্রহণের দুই সেকেন্ডের মধ্যে যাকে চাকরিচ্যুত করতে চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের মসনদে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসংক্রান্ত বিষয়।

এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব। সেটি হলো—যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করব।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাতটি কাজ করতে চান ট্রাম্প। এর মধ্যে একটি কাজ হচ্ছে ক্ষমতা গ্রহণ করার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করা।

সেই ব্যক্তির নাম জ্যাক স্মিথ। তিনি একজন মার্কিন কৌঁসুলি। তাকেই চাকরিচ্যুত করতে চান ৭৮ বছর বয়সী ট্রাম্প। কারণ, ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন স্মিথ। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ট্রাম্প একসময় বলেছিলেন, হোয়াইট হাউসে বসার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। তা-ও আবার ফৌজদারি অপরাধের অভিযোগ ঘাড়ে নিয়েই। এখন দেখার বিষয় তিনি স্মিথের সঙ্গে কী করেন।

এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে আমেরিকা। বরাবরই এর কড়া সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন—ক্ষমতায় এলে সমঝোতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১০

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১১

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১২

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১৩

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৪

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৫

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৭

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৮

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৯

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

২০
X