কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জয় নিয়ে যা বললেন পুতিন

ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন পুতিন। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন পুতিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো ট্রাম্পের জয় নিয়ে কথা বলেন তিনি।

পুতিন বলেন, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এ সময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্প যে সাহসিকতা দেখিয়েছেন তা প্রশংসনীয়। তিনি ‘সত্যিকারের পুরুষ’।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে ট্রাম্প সঠিক পথে রয়েছেন। আমি তার বিজয়ে অভিনন্দন জানাচ্ছি। ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল, আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।’ ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানান পুতিন।

এর আগে বুধবার (০৬ নভেম্বর) রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প যেহেতু চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, সে ক্ষেত্রে তিনি ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করে দিতে পারেন। এ সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্লেষকদের লেখায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এভাবে ইউক্রেনকে চাপে ফেলে যুদ্ধের সমাপ্তি টানার হয়তো একটা পরিকল্পনা তার আছে। কিন্তু এ পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও ট্রাম্পের যুদ্ধবিরোধী নীতিই রাশিয়ায় প্রশংসিত হচ্ছে। ট্রাম্পের মতাদর্শের সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনকে চেপে ধরার ইচ্ছায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন হলে বৈশ্বিক কূটনীতি বদলে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১০

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১১

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১২

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৪

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৫

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৬

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৭

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৮

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

২০
X