কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ দাড়ি নিয়ে বিশ্ব রেকর্ড

এরিন হানিকাট। ছবি : সংগৃহীত
এরিন হানিকাট। ছবি : সংগৃহীত

সম্প্রতি নারীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ দাড়ি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক মার্কিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন ওই নারীর নাম এরিন হানিকাট। বয়স ৩৮ বছর।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্যানুসারে, এরিন হানিকাটের দাড়ির বর্তমান দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৮ ইঞ্চি বা ৩০ সেন্টিমিটার। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি রোগের কারণেই এরিনের দাড়ি এত বড়।

জানা যায়, মূলত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি রোগের কারণেই এরিনের দাড়ি এত বড়। অবশ্য তিনি প্রতিদিন তিনবার দাড়ি কামাতেন। কিন্তু বিগত কয়েক দিন ধরেই তিনি দাড়ি কামানো বাদ দিয়ে তার দাড়ি লম্বা করেছেন।

হানিকাট জানান, মাত্র ১৩ বছর বয়স থেকেই হানিকাটের মুখে দাড়ি গজাতে থাকে। এর পর থেকে তিনি নানাভাবেই দাড়ি ছাড়া থাকার চেষ্টা করেছেন। শেভ করা, ওয়্যাক্সিং, হেয়ার রিমুভাল—এমন কোনো উপায় নেই যা এরিন হানিকাট ব্যবহার করেননি। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। হানিকাট বলেন, ‘এমন একটা সময় ছিল—যখন আমি দিনে তিনবার শেভ করতাম।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এরিন হানিকাটের দাড়িকে নারীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ দাড়ি বলে স্বীকৃতি দেয়। এর আগের রেকর্ডটি ছিল ভিভিয়ান হুইলার নামের এক নারীর। তার দাড়ির দৈর্ঘ্য ছিল সাড়ে ২৫ সেন্টিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X