বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৭টি দেশ। ছবি : সংগৃহীত
স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৭টি দেশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। এতে ১৫৮টি দেশ পক্ষে, ৯টি বিপক্ষে এবং ১৩টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। খবর আল জাজিরা।

প্রস্তাবে গাজার সংঘাতের অবসান ও মানবিক সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত ৪৪,৮০৫ জন নিহত এবং ১,০৬,২৫৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর এই প্রস্তাব পাসের পর এক বক্তব্যে বলেন, ‘গাজা এখন মানবতার জন্য এক যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।’ তিনি বলেন, গাজায় লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

স্লোভেনিয়ার জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন, ‘গাজা আর নেই, তা ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও বলেন, এই পরিস্থিতি মানবতার জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া, আলজেরিয়ার ডেপুটি অ্যাম্বাসাডার মন্তব্য করেন, ‘ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ করে থাকার জন্য বিশ্বকে বড় মূল্য দিতে হবে।’

তবে পাস হওয়া স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু রাজনৈতিক দিক থেকে এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এতগুলো দেশ যখন কোনও প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তখন এটি গ্লোবাল ওপিনিয়নের প্রতিফলন হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ প্রস্তাবের বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতির জন্য শর্ত থাকতে হবে, বিশেষ করে জিম্মিদের মুক্তির বিষয়টি।

একইদিনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পাস হয়, যা ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র সমর্থনে ছিল।

প্রস্তাবের মাধ্যমে ইসরায়েলের আইনগত পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে, যেখানে ইসরায়েল ইউএনআরডব্লিউএ’কে তাদের দেশে নিষিদ্ধ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল যেন এই সংস্থাকে যথাযথ মর্যাদা দেয় এবং তাদের কাজকর্মে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১০

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১১

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১২

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৪

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৫

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৮

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৯

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

২০
X