কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলগ্রহের শাসনব্যবস্থা নির্ধারণ নিয়ে মাস্কের বক্তব্য

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মঙ্গলগ্রহে বসবাস নিয়ে আলোচনা চলছে বেশ আগে থেকেই। এই গ্রহ নিয়ে যেমন সবার আছে কৌতূহল, ঠিক তেমনি কৌতূহল আছে গ্রহে থাকা এলিয়েন নিয়েও।

এবার এই গ্রহের শাসনব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই বিষয়ে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট করেছেন। খবর দ্য জেরুজালেম পোস্টের।

এক্সের এক ব্যবহারকারী মঙ্গল গ্রহের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে মাস্ক জানান, মারশিয়ানরা অর্থাৎ মঙ্গল গ্রহের মানুষেরা সিদ্ধান্ত নেবে তারা কীভাবে শাসিত হবে। তিনি সরাসরি গণতন্ত্রের পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের জন্য কাজ করছেন মাস্ক।

তিনি আরও জানান, মঙ্গল গ্রহে আনক্রুয়েড স্টারশিপ ২ বছরের মধ্যে পৌঁছাতে পারে, সম্ভবত ক্রুয়েড স্টারশিপগুলো মঙ্গল গ্রহের পাশ দিয়ে যাবে এবং ৪ বছরের মধ্যে ক্রুয়েড স্টারশিপ মঙ্গল গ্রহে পৌঁছাতে সক্ষম হবে।

এক ব্যবহারকারী স্টারশিপের সহনশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে মাস্ক জানান, তিনি আশাবাদী যে, ২০২৫ সালের মধ্যে একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য তাপ সহনশীলতার সমাধান বের করতে সক্ষম হবেন তিনি। এ ছাড়া মঙ্গল গ্রহে একটি স্বনির্ভর শহর প্রতিষ্ঠা করার জন্য উচ্চমাত্রার ব্যয়ের কথা উল্লেখ করেছেন মাস্ক। এই প্রকল্পের খরচ ১ হাজার ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জিডিপি ২৯ ট্রিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবে বলে জানান মার্কিন এই ধনকুবের।

এমনকি মঙ্গল গ্রহে বসতি স্থাপন সম্ভব করতে খরচ কমানোর জন্য রকেট ও মহাকাশযান প্রযুক্তিতে অগ্রগতি প্রয়োজন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X