কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে খামেনিকে চিঠি দিলেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আলোচনায় বসতে ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি আশা করছেন, ইরান এ প্রস্তাব গ্রহণ করে আলোচনা শুরু করবে, যা উভয় দেশের জন্যই উপকারি হবে।

শুক্রবার (৭ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়টি জানান। খবর রয়টার্স।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) আমি তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি, যেখানে আমি আশা প্রকাশ করেছি যে তারা আলোচনা করবে, কারণ এটি ইরানের জন্য ভালো হবে।

ট্রাম্প আরও বলেন, আমার মনে হয়, তারা আলোচনায় বসতে চাইবে। আর তা না হলে আমাদের বিকল্প কিছু করতে হবে, কারণ আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেন না।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের পর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ, ইরানে বর্তমানে সাপ্তাহিক ছুটি চলছে। ধারণা করা হচ্ছে, চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠানো হয়েছে। হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে—একটি হচ্ছে সামরিকভাবে শক্তি প্রয়োগ করা এবং অন্যটি হলো একটি চুক্তি করা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি চুক্তি করার বিষয়টিকে বেশি পছন্দ করি, কারণ আমি ইরানের ক্ষতি করতে চাই না। তারা ভালো মানুষ।

উল্লেখ্য, ২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করার পর থেকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি একাধিক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তিনি রাশিয়ার প্রতি আরও আপসমূলক মনোভাব গ্রহণ করেছেন, যা পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া, তিনি ইউক্রেনে রাশিয়ার তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন।

এদিকে একটি সূত্র জানায়, রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। ক্রেমলিন তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালীর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X