বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ শুরু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ শুরু হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টা ৫৪ মিনিটে দেওয়া সেই পোস্টে স্ক্যাভিনো লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলছেন।’

তিনি আরও জানান, ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে চলছে এই ফোনালাপ।

অর্থাৎ স্ক্যাভিনোর পোস্টের সময়েই প্রায় এক ঘণ্টা ধরে চলছে ফোনকলটি। ‘ফোনালাপ ভালোভাবেই চলছে। এখনো চলছে,’ পোস্টে আরও জানান তিনি।

এই ফোনকলে মূলত ইউক্রেন যুদ্ধে ইতি টানতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার কথা হয়েছে দুই সরকারপ্রধানের মধ্যে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আজকের আলোচনার মূল বিষয় হতে পারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়া-ইউক্রেনের মধ্যকার ৩০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি পরিকল্পনা।

সোমবার (১৭ মার্চ) ট্রাম্প নিজেই জানান, পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।

এয়ারফোর্স ওয়ানের উড়োজাহাজে বসে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, আমরা ভূখণ্ড নিয়ে কথা বলব…আমরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নিয়ে কথা বলব।’

এখানে জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। ইউক্রেনীয় ভূখণ্ডে পড়া ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২২ সালের মার্চে দখল করে নেয় রাশিয়া।

তিনি বলেন, 'আমি মনে করি, ইউক্রেন-রাশিয়া— উভয় পক্ষের মধ্যে অনেক কিছু নিয়ে আলোচনা হয়ে গেছে। আমরা এখনো এগুলো নিয়ে কথা বলছি, কিছু সম্পদ ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি নিয়ে।’

২০১৪ ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর ২০২২ সাল থেকে শুরু হওয়া পূর্ণমাত্রার যুদ্ধে ইউক্রেনের চারটি প্রদেশ দখল করেছে রুশ সেনারা। এসব ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে আজকের ফোনকলে।

রোববার মার্কিন কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করে বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির চুক্তি দিনের আলো দেখবে।

সম্প্রতি ওয়াশিংটন সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলে কিয়েভ তা মেনে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১০

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১১

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১২

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৪

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৫

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৬

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৮

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৯

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

২০
X