কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কী এমন পণ্য যাতে ৩ হাজার শতাংশ শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

শুল্ক আরোপের তালিকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
শুল্ক আরোপের তালিকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

চলতি মাসের শুরুতে বিশ্বের ১৮৪ দেশের ওপর পালটা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) শুল্ক ঘোষণা করে তিনি বছরের পর বছর ধরে অবিচারমূলক বাণিজ্য নীতিমালা হিসেবে উল্লেখ করেছিলেন। তার এই শুল্কনীতিতে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয় চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।

কিন্তু মঙ্গলবার (২২ এপ্রিল) বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় উৎপাদিত সোলার প্যানেলের ওপর অন্তত তিন হাজার ৫২১ শতাংশ শুল্ক ধরার পরিকল্পনা করছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তৎকালীন বাইডেনের প্রশাসনকে নিজ দেশের প্রতিষ্ঠানগুলো রক্ষার আহ্বান জানিয়ে আসছিল। এ নিয়ে গত এক বছর তদন্ত করা হয়। সেই তদন্তের পর বর্তমান ট্রাম্প প্রশাসন সোলার প্যানেলের ওপর এই পরিমাণ শুল্ক আরোপের পরিকল্পনা নিল।

প্রস্তাবিত এই শুল্ক কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের যেসব প্রতিষ্ঠান চীনের অর্থে পরিচালিত হয় এবং সস্তায় যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করে সেগুলোর ওপরও প্রযোজ্য হবে। তবে দেশ ও প্রতিষ্ঠান ভেদে শুল্কের পরিমাণ ভিন্ন হবে। আগামী জুনে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কম্বোডিয়ার কয়েকটি সোলার যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর সর্বোচ্চ তিন হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কেননা, সেসব প্রতিষ্ঠান মার্কিন বাণিজ্য বিভাগের তদন্তের সময় পুরোপুরি সহযোগিতা করেনি।

মালয়েশিয়ায় চীনা প্রতিষ্ঠান জিনকো সোলারের পণ্যের ওপর সবচেয়ে কম ৪১ শতাংশ শুল্কের পরিকল্পনা করা হয়েছে।

থাইল্যান্ডে চীনা প্রতিষ্ঠান ট্রিনা সোলারের পণ্যের ওপর ৩৭৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা শুল্ক এড়াতে অনেক চীনা প্রতিষ্ঠান দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় কারখানা স্থানান্তর করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X