কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

উৎক্ষেপণের ৩০ মিনিটেই বিধ্বস্ত স্টারশিপের রকেট

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারশিপ রকেটের নবম পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয়েছে। এটি উড্ডয়নের মাত্র ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

বুধবার ( ২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মঙ্গলবার মানুষবিহীন রকেটটি উৎক্ষেপণের মাত্র ৩০ মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ঘূর্ণন অবস্থায় বিধ্বস্ত হয়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রকেটে জ্বালানি লিক হওয়ায় এটি নির্ধারিত সময়ের আগেই বায়ুমণ্ডলে ফিরে আসে এবং বিস্ফোরিত হয়।

স্পেসএক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, স্টারশিপে ‘দ্রুত অপ্রত্যাশিত বিচ্ছিন্নতা’ ঘটেছে, অর্থাৎ রকেটটি বিস্ফোরিত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, এ ধরনের পরীক্ষায় সাফল্য নির্ভর করে আমরা কী শিখি। আজকের পরীক্ষা স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে সাহায্য করবে, যা মানুষের জীবনকে বহুগ্রহী করার লক্ষ্যে আমাদের পদক্ষেপ।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২৩ মিটার (৪০৩ ফুট) দীর্ঘ এই মহাকাশযানটি আগের সব পরীক্ষামূলক উৎক্ষেপণের তুলনায় অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে এটি সফলভাবে গন্তব্যে পৌঁছাতে পারেনি। এর আগে ৬ মার্চ একটি স্টারশিপ উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছিল।

স্টারশিপের উন্নয়নে ইলন মাস্ক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তার দাবি, এই প্রকল্পের মাধ্যমে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন সম্ভব হবে। পাশাপাশি, নাসার সঙ্গে যৌথভাবে কাজ করে ৫০ বছরেরও বেশি সময় পর মানুষকে আবার চাঁদে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে স্পেসএক্স।

তবে বারবার ব্যর্থতায় এখন স্টারশিপ পরীক্ষাগুলো যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও ক্যারিবীয় অঞ্চলে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এই উৎক্ষেপণের সময় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লোরিডার মিয়ামিসহ চারটি বিমানবন্দরের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছিল।

এ পর্যন্ত স্টারশিপের মোট ৯টি ইন্টিগ্রেটেড টেস্ট ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে চারটি আংশিক সফল হলেও চারটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। স্পেসএক্স-এর মতে, তাদের ‘ফেইল ফাস্ট, লার্ন ফাস্ট’ নীতির কারণেই তারা দ্রুত উন্নতির পথে এগোচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X