কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ভুয়া খবর ছড়াচ্ছে দুটি সংবাদমাধ্যম, ট্রাম্পের ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, সংবাদমাধ্যম দুটি ভুয়া নিউজ প্রকাশ করেছে। মার্কিন হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে সংবাদ প্রকাশের জেরে ট্রাম্পের এ ক্ষোভ। খবর ফক্স নিউজের।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, মিথ্যা খবরের সিএনএন ও ব্যর্থ নিউইয়র্ক টাইমস একসঙ্গে মিলে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর একটিকে হেয় করার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টাইমস ও সিএনএন দুটিই জনগণের কাছে সমালোচিত হচ্ছে।

সিএনএনের একটি রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশিত হামলাগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি।

ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন তুলে ধরে সংবাদমাধ্যমটি। সেই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি এক বছরেরও কম সময়ে পুনরায় চালু হতে পারে।

হোয়াইট হাউস ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই রিপোর্টগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

হেগসেথ বলেন, আমরা যা কিছু দেখেছি তার ভিত্তিতে আমাদের বোমা হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আমাদের বিশাল বোমাগুলো প্রতিটি লক্ষ্যবস্তুতে সঠিক স্থানে আঘাত হানে এবং নিখুঁতভাবে কাজ করেছে। সেই বোমাগুলোর প্রভাব ইরানের ধ্বংসস্তূপের পাহাড়ের নিচে চাপা পড়েছে। তাই যে কেউ বলছে বোমাগুলো ধ্বংসাত্মক ছিল না, তারা কেবল প্রেসিডেন্ট এবং সফল মিশনকে হেয় করার চেষ্টা করছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X