কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর তার সঙ্গে পচা গন্ধ, এ যেন আমেরিকার শহরজুড়ে এক নতুন দুর্ভোগের নাম। ডাস্টবিন উপচে পড়া আবর্জনা, বাতাসে মাছির ঝাঁক আর রাস্তাজুড়ে দুর্গন্ধ- এই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে দেশব্যাপী চলমান একটি শ্রমিক ধর্মঘটের কারণে। খবর বিবিসির।

দেশটির অন্যতম বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘রিপাবলিক সার্ভিসেস’-এর কয়েক হাজার কর্মী তিন সপ্তাহ ধরে ধর্মঘটে রয়েছেন। কম বেতন ও সীমিত সুযোগ-সুবিধার অভিযোগে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের একাধিক শহরে এ ধর্মঘট ছড়িয়ে পড়েছে। টিমস্টার্স ইউনিয়ন বলছে, রিপাবলিক সার্ভিসেস তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী ন্যায্য আচরণ করছে না। তবে কোম্পানির পাল্টা অভিযোগ, ইউনিয়ন আলোচনার পরিবর্তে অচলাবস্থাকে উসকে দিচ্ছে।

ম্যাসাচুসেটসের পরিচ্ছন্নতাকর্মী ট্রাকচালক মাইক ওর্তিজ বলেন, ‘আমরা যে বেতন পাচ্ছি ততে চলা সম্ভব না। খরচ দিনকে দিন বাড়ছে।’ এই ধর্মঘটে দেশজুড়ে অন্তত দুই হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে লাখ লাখ নাগরিকের ওপর।

গ্লস্টারসহ অন্তত ছয়টি শহর চুক্তি ভঙ্গের অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রিপাবলিক শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে গাড়ি চুরি, ভাঙচুর এবং হুমকির মতো গুরুতর অভিযোগ এনেছে, যা ইউনিয়ন সম্পূর্ণ অস্বীকার করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য সংকট দ্রুত মানুষের জীবনে প্রভাব ফেলে, যা ধর্মঘটরত শ্রমিকদের অবস্থানকে আরও জোরালো করে তোলে। উদাহরণস্বরূপ, ফিলাডেলফিয়ায় মাত্র আট দিনের মধ্যেই একটি স্যানিটেশন ধর্মঘট চুক্তিতে রূপ নেয়।

ওয়াশিংটনের লেসি শহরে এক সপ্তাহ পর সমঝোতা হলেও, অনেক শহরে এখনো সমস্যা রয়ে গেছে। স্থানীয় প্রশাসন কখনো নিজের কর্মী দিয়ে, কখনো নতুন ঠিকাদার নিয়োগ করে আবর্জনা সরানোর চেষ্টা করছে। কিন্তু সেটাও সবখানে কার্যকর হচ্ছে না।

বস্টনের মেয়র মিশেল উ কোম্পানিটিকে জরিমানা করার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ব্যর্থতা শহরের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

বিপাকে পড়া শহরের বাসিন্দারা বলছেন, ময়লা সরানো না হলে বাড়ছে মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব। মালডেন শহরের এক কফিশপ মালিক গ্লেইসি স্যান্টোস বলেন, ‘সপ্তাহে একবার ময়লা না সরালে আমরা ব্যবসা চালাতেই পারি না।’

খবরে বলা হয়, সর্বশেষ শুক্রবারের আলোচনাও ফলপ্রসূ হয়নি এবং এখনো নতুন কোনো বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি। ফলে আমেরিকার বহু শহরের নাগরিকদের জন্য এই ‘আবর্জনাময় গ্রীষ্ম’ কতদিন চলবে তা পরিষ্কার নয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X