নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে পাচারকালে কাঠ জব্দ, আটক ৫

কাঠ পাচারকালে ৫ জনকে আটক করে বিজিবি। ছবি : কালবেলা
কাঠ পাচারকালে ৫ জনকে আটক করে বিজিবি। ছবি : কালবেলা

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে পাঁচ চোরাকারবারিকে আটক করছে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা। সেইসঙ্গে পাচারকৃত ৬৩ সিএফটি আকাশমণি কাঠ ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ভোরের দিকে উপজেলার শিমুলতলী এলাকায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের কাছে অভিযান পরিচালনা করে আটক ও কাঠ জব্দ করে। ১৪ বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটকরা হলো উপজেলার চকহরিপুর গ্রামের অমল চন্দ্র বর্মণ (৩৫), লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র নরেশ বর্মণ (৩২), রফিকুল ইসলাম (৫৫) এবং উদয়শ্রী গ্রামের হামিদুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর করা হবে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও পার্শ্ববর্তী সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X