মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে গেল বাস

খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে গেছে বাস। ছবি : কালবেলা
খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে গেছে বাস। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলা চলাকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের উপর উঠে গেছে। এ ঘটনায় গিয়াস উদ্দিন নামের একজন নিহত ও আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন মুরাদনগরের দুল্লাপাথরপুর গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

আহতরা হলেন- দুল্লাপাথরপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বানী (১৮), শুল্লুকান্দি গ্রামের আদ্দুস সোবহান মিয়ার ছেলে শাহ আলম (২০), একই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), যাত্রাপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে ইমরান হোসেন (২০) এবং দুর্গাপুর গ্রামের মৃত ছরুল ড্রাইভারের ছেলে দুলাল মিয়া (৫৫)।

জানা গেছে, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে হঠাৎ করে ইলিয়টগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে থাকা দর্শকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক। চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এ দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ সময় উত্তেজিত মানুষ বাসটি ভাঙচুর করে এবং ড্রাইভার ও হেলপারকে বেধড়ক মারধর করে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X