কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সরাসরি ফোন করে নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই কলেই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। নরওয়ের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন, তখন হঠাৎ ট্রাম্প ফোন করেন। তিনি প্রথমেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তোলেন এবং পরে শুল্ক নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। হোয়াইট হাউসের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এই স্বীকৃতি পেতে চান।

রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানান, ফোনালাপ মূলত শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নরওয়ের পত্রিকার তথ্যমতে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় ট্রাম্প এর আগেও নোবেল প্রসঙ্গ তুলেছিলেন।

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের বিজয়ী নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যাদের পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১০

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১১

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১২

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৩

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৪

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৫

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৬

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৭

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৮

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৯

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

২০
X