কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এক নজরে দেখে নিন জাতিসংঘে প্রথম দিন যা ঘটল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। মঙ্গলবার সাধারণ বিতর্কের প্রথম দিনে দুটি অধিবেশনে ৩০ জনেরও বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন। এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ যা ঘটল...

  • জাতিসংঘের ঐতিহ্য অনুসারে, সদস্য রাষ্ট্র থেকে ব্রাজিল প্রথম ভাষণ দেয়। দেশটির রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলার নিন্দা জানান।
  • এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫৫ মিনিটের দীর্ঘ ভাষণ দেন। তিনি জাতীয়তাবাদকে উৎসাহিত করে নানা কথা বলেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং জাতিসংঘের নিন্দা করেন।
  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় হামাস নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টানেন। তিনি ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করেন।
  • জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও তার ভাষণের বেশিরভাগ অংশ ফিলিস্তিনিদের দুর্দশার ওপর আলোকপাত করেন। উল্লেখ করেন, ইসরায়েলের অন্যায়গুলো কয়েক দশক ধরে চলে আসছে।
  • দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এটি বিশ্বের জন্য অপ্রতিনিধিত্বশীল একটি পরিষদ।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলন্ত সিঁড়িতে পা রাখামাত্রই সেটি থেমে যায়। পরে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ প্রসঙ্গ তুলে হাসিঠাট্টাও করেন।
  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণে হাল না ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বকে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তি, মর্যাদা, ন্যায়বিচার, মানবতার জন্য তার মিশন হাল ছাড়বে না বলেও তিনি ঘোষণা করেন।
কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X