কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে।

এর আগে এক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে ‘বিশ্বকে জিম্মি করার চেষ্টা’ করছে। তিনি এটিকে চীনের ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।

এ সময় ট্রাম্প জানান, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও ভাবছেন, যদিও পরে বলেন বৈঠকটি এখনো চূড়ান্তভাবে বাতিল হয়নি।

চীনের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপরই মার্কিন পুঁজিবাজারে বড় দরপতন দেখা যায়।

বিশ্বজুড়ে গাড়ি, স্মার্টফোন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত বিরল খনিজ উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। বছরের শুরুতে ট্রাম্প যখন বেইজিংয়ের ওপর শুল্ক আরোপের হুমকি দেন, তখন চীন এসব খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। এর প্রভাবে মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।

এ ছাড়া চীন সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে, যা তাদের আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে।

গত মে মাস থেকেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ক্রমে আরও তীব্র হচ্ছে, যা এখন নতুন অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে।

সূত্র: বিবিসি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X