কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মস্তিষ্ক ছাড়াই চলল ২০ বছর, ‘অলৌকিক’ ঘটনা বলছেন চিকিৎসকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার এক তরুণী চিকিৎসাবিজ্ঞানে এক অলৌকিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া অ্যালেক্স সিম্পসন সম্প্রতি পালন করেছেন তার ২০তম জন্মদিন। অথচ জন্মের পর চিকিৎসকরা বলেছিলেন, তিনি পাঁচ বছরও বাঁচবেন না। খবর কেটিভি।

অ্যালেক্স সিম্পসনের জন্মের দুই মাস পর চিকিৎসকরা জানান, তিনি হাইড্রানেনসেফালি নামের বিরল এক রোগে আক্রান্ত। এতে তার মাথায় স্বাভাবিক মস্তিষ্ক গঠিত হয়নি। শুধু মেরুদণ্ডের গোড়ায় অল্প কিছু মস্তিষ্ক কোষ রয়েছে, যা আঙুলের ডগার চেয়েও ছোট।

জন্মের সময় চিকিৎসকরা পরিবারকে বলেছিলেন, অ্যালেক্স চার বছরের বেশি বাঁচবেন না। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে তিনি এখন ২০ বছর বয়সে সুস্থ আছেন।

অ্যালেক্সের বাবা শন সিম্পসন বলেন, ২০ বছর আগে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম; কিন্তু বিশ্বাসই আমাদের টিকিয়ে রেখেছে।

চিকিৎসকরা জানান, অ্যালেক্সের মস্তিষ্কের যে অংশ দেখা, শোনা ও বোঝার কাজ করে তা নেই। তবু তার পরিবার মনে করে, তিনি আশপাশের পরিবেশ অনুভব করতে পারেন।

অ্যালেক্সের ১৪ বছর বয়সী ভাই এসজে বলেন, যদি কেউ তার আশপাশে মানসিক চাপে থাকে, অ্যালেক্স সেটা টের পায়। কিছু না ঘটলেও সে অনুভব করে। যেমন—আমার দাদি যদি ব্যথায় কষ্ট পান, অ্যালেক্সও সেটা বুঝতে পারে।

এসজে আরও বলেন, তিনি গর্বিত যে অ্যালেক্স তার বোন। তার অবস্থা বোঝার জন্য তিনি নিজের সময় ব্যয় করে বিষয়টি নিয়ে পড়াশোনা করেন, যেন আরও ভালোভাবে তাকে সহায়তা করতে পারেন।

চিকিৎসকরা অ্যালেক্সকে জীবন্ত বিস্ময় বলে অভিহিত করেছেন। তাদের মতে, এই ঘটনা চিকিৎসা ইতিহাসে অত্যন্ত বিরল এবং মানব শরীরের অভিযোজন ক্ষমতার অনন্য উদাহরণ। সূত্র : নিউইয়র্ক পোস্ট

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১০

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১১

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১২

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৩

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৪

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৫

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৬

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৭

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৮

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

২০
X