কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছর বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়তে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ২০২৫ সালে পরিশোধিতসহ মোট উৎপাদন গড়ে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ব্যারেল হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় এক লাখ ব্যারেল বেশি। একই সময়ে বিশ্বব্যাপী ব্যবহার দাঁড়াতে পারে দৈনিক ১০ কোটি ৪১ লাখ ব্যারেলে। খবর রয়টার্সের।

ইআইএ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে জ্বালানি তেলের মজুত ২০২৬ সাল পর্যন্ত বাড়তে থাকবে। চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মজুত হতে পারে ২৯৩ কোটি ব্যারেল এবং ২০২৬ সালের শেষ প্রান্তিকে ৩১৮ কোটি ব্যারেল পর্যন্ত পৌঁছাবে।

সরবরাহ বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড়মূল্য চলতি বছর ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৭৬ সেন্ট হতে পারে, যা গত বছরের ৮০ ডলারের তুলনায় কম। মার্কিন বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড়মূল্য নেমে আসতে পারে ৬৫ ডলার ১৫ সেন্টে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উত্তোলন রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। এ বছর দেশটিতে গড়ে দৈনিক উৎপাদন হতে পারে ১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ব্যারেল, আর ২০২৬ সালে তা সামান্য কমে ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেল হতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X