তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ছবি : কালবেলা
হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ছবি : কালবেলা

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। বইছে হিমেল হাওয়া, মাঠেঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। এ জেলায় কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশার আবরণে ঢেকে আছে চারপাশ। কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও হিমশীতল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। সবুজ ঘাসের ডগায় টলমল করছে হিমেল শিশির। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দিনের তাপমাত্রা। এতে দিনভর গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই পরিবেশ হয়ে ওঠে শীতল। স্থানীয়রা গায়ে নিতে শুরু করেছেন লেপ ও কম্বল।

জানা গেছে, ভৌগোলিক অবস্থানগত কারণে এ জেলার নিকটেই পৃথিবীর দুই সুউচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীতকালে তাপমাত্রার পারদ নেমে যায়। ফলে অন্য অঞ্চলে তুলনায় শীতের আমেজ বেশি থাকে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার শীতও পড়ে আগে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিম বাতাস আর কনকনে শীতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়। কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। শনিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৫ ছিল, যা শুক্রবার ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X