কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই তেলআবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র-অর্থ থেকে শুরু করে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে অধিকাংশ আমেরিকান নাগরিক ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন। এমনকি ৮৫ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের করা এক জরিপে এই তথ্য উঠে আসে। ১৬ থেকে ১৯ অক্টোবর এই জরিপ পরিচালনা করেছে সংবাদমাধ্যমটি।

জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ অংশগ্রহণকারী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর পক্ষে মত দিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৫৬ শতাংশ আমেরিকান।

৮৫ শতাংশ অংশগ্রহণকারী মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর ৭৯ শতাংশ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে ৫২ শতাংশ আমেরিকান ইসরায়েলে ওয়াশিংটনের অস্ত্র ও সরঞ্জাম পাঠানোর বিরোধিতা করেছেন। আর ২৪ শতাংশ মানুষ বলেছেন, ইসরায়েলকে খুব বেশি সমর্থন দিচ্ছেন বাইডেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই তেলআবিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত ইসরায়েলে ছুটে গেছেন। ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এরপর এবার সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১০

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১১

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১২

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৩

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৪

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৫

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৬

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৭

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৮

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৯

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

২০
X