কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেই চলেছে যুক্তরাষ্ট্র

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সেখানে সামরিক শক্তি জোরদার করেই চলেছে যুক্তরাষ্ট্র। এবার সেখানে আরও ৯০০ মার্কিন সেনা পাঠানোর কথা জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাড ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা প্যাট্রিয়ট পাঠানোর কথা জানায়। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এবার সেখানে ৯০০ সেনা পাঠানোর কথা জানাল ওয়াশিংটন। মূলত ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষার দেওয়ার নামেই সামরিক শক্তি জোরদার করে চলেছে বাইডেন প্রশাসন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র জোটের সেনাদের ওপর গত সপ্তাহে ইরাকে অন্তত ১২ বার এবং সিরিয়ায় চারবার হামলা হয়েছে। এসব হামলায় মোট ২১ মার্কিন সেনা সামান্য আহত হয়েছে।

রাইডার বলেন, বৃহস্পতিবার ইরাকে আবারও মার্কিন বাহিনীকে নিশানা করে হামলা হয়েছে। যদিও তা প্রতিহত করেছে মার্কিন সেনারা।

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি প্রয়োজন হলে সেখানকার সেনাবাহিনীর পরিবাররের সদস্যদের সরিয়ে নেওয়ার কথাও ভেবে রেখেছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নতুন পদক্ষেপের অংশ হিসেবে টহল জোরদার, সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার সীমিতকরণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে তৎপরতা বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X