কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:১৬ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে আগামীকাল সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফর সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে শনিবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তথ্য এমন সময়ে সামনে এলো যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। হামাস ও ইসরায়েলের যুদ্ধের তিন সপ্তাহের মাথায় শনিবার গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। ফলে গাজা পেরিয়ে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা আরও বাড়ল।

ধারণা করা হচ্ছে, এবারের সফরে খালিদ বিন সালমান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ একাধিক সিনেটরের সঙ্গে দেখা করবেন।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েল-হামাসের যুদ্ধ যেন মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X