কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে উল্লসিত ছিলেন হেনরি কিসিঞ্জার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জিার। ছবি : সংগৃহীত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জিার। ছবি : সংগৃহীত।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এদিন ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সেনা সামরিক অভ্যুত্থান ঘটায় এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২-এর বাসভবনে সপরিবারে হত্যা করে। এ হত্যাকাণ্ডের খবরে উল্লসিত হয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

বঙ্গবন্ধু হত্যার পর ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আসীন হন। ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে বিদেশিদের মধ্যে তার নাম উল্লেখযোগ্যভাবে রয়েছে।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় ২০ আগস্ট খন্দকার মোশতাককে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। প্রতিহিংসাপরায়ণ কিসিঞ্জার এতটাই উল্লসিত হন যে, তিনি বলেন- ‘মোশতাক সরকারকে স্বীকৃতি দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি।’ এ হত্যাকাণ্ডে জড়িতদের প্রতিও সহানুভূতিও দেখান তিনি। এক বার্তায় তিনি বলেন, ‘স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের কাছে বার্তা পৌঁছানো, যাতে তারা ভরসা পায় যে আমরা তাদের চাহিদার প্রতি সহানুভূতিশীল থাকব। তাদের স্বীকৃতি দেব।’

এ দিন সকাল ৮টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার স্টাফ সভায় বসেন। এ সময় তিনি ঢাকার খবর জানার জন্য বৈঠকের শুরুতেই বলেন, ‘আমরা এখন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলব।’ সভায় বাংলাদেশের ঘটনাবলি সম্পর্কে নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন বলেন, ‘এটা হচ্ছে সুপরিকল্পিত ও নিখুঁতভাবে বাস্তবায়ন করা অভ্যুত্থান।’ তখন কিসিঞ্জার জানতে চান যে ‘মুজিবুর কি জীবিত না মৃত?’ আথারটন বলেন, ‘মুজিব মৃত। তার অনেক ঘনিষ্ঠসহ পরিবারের কজন সদস্য, ভাই, ভাগনে নিহত হয়েছেন।’ কিসিঞ্জার সভায় বসার আগেও এ ব্যাপারে খোঁজখবর নেন।

সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাবেক স্টাফ অ্যাসিস্ট্যান্ট রজার মরিস এক সাক্ষাৎকারে শেখ মুজিবের প্রতি তার তীব্র ঘৃণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘কিসিঞ্জারের বিদেশি শত্রুর তালিকায় ৩ জন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছেন- আলেন্দে, থিউ ও মুজিব।’

কিসিঞ্জারের সাবেক স্টাফ অ্যাসিস্ট্যান্ট বলেন, ‘মুজিব ক্ষমতায় আসেন সব কিছু অগ্রাহ্য করে। আমেরিকা ও তার অনুগ্রহভাজন পাকিস্তানকে সত্যিকারভাবে পরাজিত করে এবং মুজিবের বিজয় ছিল আমেরিকার শাসকবর্গের পক্ষে অত্যন্ত বিব্রতকর।’ (দি আনফিনিশড রেভল্যুশন, লরেন্স লিফশুলজ, পৃষ্ঠা ১৩৭-১৩৮)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X