কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজা ফিলিস্তিনের অংশ হিসেবেই থাকবে : যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসন এবং সেখানে নতুন করে ইসরায়েলি বসতি গড়ে তোলা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি বলেছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং ফিলিস্তিনের অংশ হিসেবেই থাকবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট সরকারের অর্থমন্ত্রী স্মোতরিচ গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের এই উপত্যকা ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার আহ্বান জানান। এর পরের দিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী ইতামার বেন গ্যভি বলেছেন, গাজা যুদ্ধ ফিলিস্তিনিদের অভিবাসনের প্রতি উদ্বুদ্ধ করার একটি সুযোগ এনে দিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিরা চলে গেলে সেখানে নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলা সঠিক, ন্যায্য, নৈতিক ও মানবিক সমাধান হবে।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই ধরনের বক্তব্য উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। আমাদের বারবার বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রীদের এই ধরনের বক্তব্য ইসরায়েল সরকারের নীতির প্রতিফলন নয়। এই ধরনের বিবৃতি-বক্তব্য অবিলম্বে বন্ধ করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড; আর তা ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে। তবে ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না। কোনো সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে হুমকি দিতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X