মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরে ইসরায়েলি স্থল অভিযানের বিরোধিতা করেছে দেশটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের এই খসড়া প্রস্তাবটি পড়ে দেখেছে আলজাজিরা। সেখানে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদের ভূমিকা রাখতে হবে। তবে এর আগে হামাসের হাতে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। গাজায় মানবিক সহায়তা পাঠানোর সব বাধা দূর করতে হবে।

মার্কিন খসড়ায় রাফা শহরে স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, বর্তমান পরিস্থিতিতে রাফায় বড় ধরনের স্থল অভিযানে যাওয়া উচিত হবে না, নিরাপত্তা পরিষদকে এ বিষয়ের ওপর জোর দিতে হবে।

বেশ কয়েক দিন ধরে রাফা শহরে স্থল অভিযানের ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানের সময়সীমা বেঁধে দিয়েছে তেলআবিব।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হামাস ১০ মার্চের মধ্যে গাজায় বন্দি সব ইসরায়েলিকে মুক্তি না দেয় তবে রাফা শহরে আক্রমণ চালানো হবে। এর মাধ্যমে রাফায় কখন ইসরায়েলি সেনারা প্রবেশ করতে পারে তা প্রথমবারের মতো জানাল দেশটি।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। প্রচণ্ড ঠান্ডায় মূলত তাঁবু ও সরকারি ভবনে তারা বসবাস করছেন।

দুই সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া একটি প্রাথমিক খসড়া প্রস্তাব পেশ করেছে। ওই প্রস্তাবেও গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি করা হয়েছে। এই প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে। তবে এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X