কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আরও ৩ অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে জয় পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ে আরও তিনটি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন জয়ে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন তিনি। খবর আলজাজিরার।

শনিবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের মিশিগান, মিসৌরি ও আইডাহোতে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিন অঙ্গরাজ্যে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ও একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেছেন ট্রাম্প।

এর আগে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ের সাউথ ক্যারোলিনা, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা ও ভার্জিন দ্বীপপুঞ্জের চার প্রাইমারি নির্বাচানে ট্রাম্পই জয়ী হয়েছিলেন। এসব জয়ের মাধ্যমে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন ট্রাম্প। অন্যদিকে এ প্রতিযোগিতা থেকে সরে যেতে নিকি হ্যালির ওপর আরও চাপ বাড়াবে ট্রাম্প-মিত্ররা।

তবে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি ‘সুপার টুইসডে’ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্কিন রিপাবলিকান রাজনীতিতে ‘সুপার টুইসডে’ হলো ৫ মার্চ। এদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X