কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১১:০৭ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে গবেষণার প্রস্তাব দেওয়ায় অধ্যাপককে বরখাস্ত

বরখাস্ত হওয়া অধ্যাপক অ্যান ডি’অ্যাকুইনো। ছবি : সংগৃহীত
বরখাস্ত হওয়া অধ্যাপক অ্যান ডি’অ্যাকুইনো। ছবি : সংগৃহীত

গাজা গণহত্যার প্রভাব নিয়ে গবেষণা করার প্রস্তাব দেয়ায় এক মার্কিন অধ্যাপককে বরখাস্ত করার ঘটনা ঘটেছে। ওই অধ্যাপক আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যের ডি পল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন।

তিনি ছাত্রদেরকে একটি ঐচ্ছিক অ্যাসাইনমেন্ট করার পরামর্শ দিয়েছিলেন। সে এসাইনমেন্টের বিষয় ছিল, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রভাব।

বরখাস্ত হওয়া ওই অধ্যাপকের নাম অ্যান ডি'অ্যাকুইনো। তাকে জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগে পড়াতে নিষেধ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যান ডি'অ্যাকুইনো গত মাসে একটি ঐচ্ছিক অ্যাসাইনমেন্ট উপস্থাপন করেছিলেন যেখানে তিনি শিক্ষার্থীদের মানবস্বাস্থ্য এবং জীববিজ্ঞানের ওপর গাজার গণহত্যার প্রভাব নিয়ে মূল্যায়ন করতে বলেছিলেন।

নিজের বরখাস্ত হওয়াকে একাডেমিক স্বাধীনতার লঙ্ঘন এবং ফিলিস্তিন ইস্যুতে যেকোনো আলোচনাকে ইহুদিবিরোধী মিথ্যা দাবিতে পরিণত করার প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছেন ডি'অ্যাকুইনো।

এই ঘটনার পর এই অধ্যাপকের সমর্থনে প্রায় ৫০ শিক্ষার্থী ডি পল বিশ্ববিদ্যালয়ের আশপাশে জড়ো হন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়ছিলেন এবং তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'একাডেমিক স্বাধীনতা লঙ্ঘন করা যাবে না।'

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রশাসনিক কার্যালয়ে ডি'অ্যাকুইনোর প্রত্যাবর্তনের দাবি নিয়ে এঁকোটি পিটিশন দাখিল করে, যে পিটিশনে প্রায় দের হাজার শিক্ষার্থীর স্বাক্ষর ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X