কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্রে স্নাতক পাস করা বিদেশি শিক্ষার্থীরা পাবেন গ্রিন কার্ড’

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পুনরায় নির্বাচিত হলে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা বিদেশি সব শিক্ষার্থীকে গ্রিন কার্ড দেওয়া হবে।

অভিবাসন বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর বক্তব্যের জন্য পরিচিত। রিপাবলিকানরাও অভিবাসীদের নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেন। নির্বাচনের আগে হঠাৎ ট্রাম্পের এমন অপ্রত্যাশিত বক্তব্যে সর্বত্র আলোচনা চলছে।

আলজাজিরার শুক্রবারের (২১ জুন) প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিলিকন ভ্যালি কারিগরি বিনিয়োগকারীদের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প ওই বক্তব্য দেন। তিনি যুক্তরাষ্ট্রে সারা বিশ্ব থেকে প্রতিভাবানদের আনা সহজ করার প্রতিশ্রুতি দেন। এ পরিপ্রেক্ষিতেই বলেন, যে কেউ মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলে তাকে যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করা হবে এবং এটিই হওয়া উচিত।

ট্রাম্প বলেন, আমি মনে করি, আপনার ডিপ্লোমার অংশ হিসেবে এই দেশে থাকার জন্য একটি গ্রিন কার্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়া উচিত। এ সুযোগের আওতায় জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত থাকবে।

গ্রিন কার্ড প্রবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয়। নাগরিকত্বের প্রথম ধাপও এটি।

অথচ ট্রাম্প অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী। তিনি একবার দাবি করেছিলেন যে, অভিবাসীরা একজোট হয়ে সেনাবাহিনী গঠন করে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিতে চাইছে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রে ঘটা অপরাধের জন্য অভিবাসীদের দায়ী করেন। তার ভাষায়, অভিবাসীরা মানুষ না। তারা পশু।

নির্বাচনী প্রচারে এ ধরনের অভিবাসীবিরোধী মনোভাব তিনি হরহামেশাই প্রকাশ করছেন। এমনকি নভেম্বরে পুনর্নির্বাচিত হলে মার্কিন ইতিহাসে অনথিভুক্ত অভিবাসীদের সবচেয়ে বড় নির্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসনের বিষয়ে নরম হওয়ায় বারবার তার গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেনকেও আক্রমণ করেছেন। তাই হঠাৎ তার সুর পাল্টানোয় অনেকেই অবাক হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X